West Bengal Weather Update: ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: কেটেছে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো গরম আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষের দিকে বাড়বে গরম। এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে রাজ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী চার থেকে পাঁচ দিনে ৫ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র-শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের ৫ জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে সেখানে।

গরম বাড়বে ঈদের দিন। ঈদের রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ঈদের দিন কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অক্ষরেখার দাপট। অক্ষরেখাটি রয়েছে ছত্তীসগঢ় থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।
মঙ্গলবার কলকাতা-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আপাতত চার থেকে পাঁচ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৩ শতাংশ থাকতে পারে।
বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
এদিকে ভিনরাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে কেরলের মাহে ও কর্ণাটকে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে। আপাতত দেশের কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুধুমাত্র গুজরাটে।












Click it and Unblock the Notifications