West Bengal Weather Update: মঙ্গলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, বুধ থেকে ফের ৪০ ছুঁইছুই তাপমাত্রা? জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: পূর্বাভাস মেনেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হল কলকাতা-সহ জেলায় জেলায়। ঝড়বৃষ্টি শেষে গরমজনিত অস্বস্তি বেড়েছে রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে নাজেহাল অবস্থা। মঙ্গলবারের পর আগামী ৪ থেকে ৫ দিন আগের মতো ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং লাফিয়ে বাড়বে তাপমাত্রা।

তবে সপ্তাহান্তে কিছুটা নামতে পারে পারদ। একইসঙ্গে পরের সপ্তাহের শুরুতে ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। তবে এদিন মঙ্গলবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো বাতাস বইতে পারে।

HEATWAVE

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে টানা শনিবার পর্যন্ত ভালোই গরম থাকবে। বুধ থেকে শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার একলাফে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। শনিবার পর্যন্ত টানা ৩৫ ডিগ্রির উপরেই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

Take a Poll

তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। তবে রবিবার থেকে কমতে পারে তাপমাত্রা। হতে পারে কালবৈশাখীও। সপ্তাহান্তে ও নতুন সপ্তাহের শুরুতে ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আপাতত গরমে হাঁসফাঁস অবস্থা জারি থাকবে।

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন একইরকম থাকবে আবহাওয়া। তবে গরমজনিত অস্বস্তি কম থাকবে। মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+