West Bengal Weather Update: দোলের দিন ৬ জেলায় ঝড়বৃষ্টি! মাটি হবে আনন্দ, জেনে নিন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: দোলের দিন ৬ জেলা বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় রঙের উৎসবে ভাঁটা ফেলতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দোলের দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না। দোল কাটবে বিনা বৃষ্টিতেই। তবে গরম থাকবে মারাত্মক। দোলের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে চড়বে পারদ।

মার্চের সবে মাঝামাঝি। বসন্ত উধাও হয়ে কার্যত তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে একাধিক জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তীব্র গরমজনিত অস্বস্তিও। হাওয়া অফিস জানাচ্ছে, দোল ও হোলিতেও পুড়বে দক্ষিণবঙ্গ।

RAIN

দক্ষিণবঙ্গের একেবারে উল্টো পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে ঝেঁপে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায়। শুক্রবার থেকে টানা ১৭ মার্চ সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৬ জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। ১৬ ও ১৭ মার্চও হালকা বৃষ্টি জারি থাকবে।

শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ১৭ মার্চ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। প্রবল গরমে বাড়বে অস্বস্তি। পরের বুধবার থেকে সামান্য হলেও কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার হালকা ঝড় বৃষ্টিরও সম্ভাবনা থাকছে গাঙ্গেয় উপকূল এলাকায়। এদিকে, শুক্রবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

প্রসঙ্গত, রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+