West Bengal Weather Update: রবি থেকে ঝেঁপে বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: তাপপ্রবাহ ও গরমের দাপট থেকে স্বস্তি। শনিবার বিকেল হতেই আবহাওয়ার ভোলবদল। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে একধাক্কায় নেমে গিয়েছে পারদও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমনই বৃষ্টির পূর্বাভাস থাকবে।

পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার জেরে অস্বস্তি বেড়েছিল রাজ্যবাসীর। তবে শনিবার সন্ধে থেকেই মিলেছে স্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সঙ্গে দোসর ছিল দমকা ঝোড়ো হাওয়া। এমনকী প্রতিকুল আবহাওয়ার জেরে ইডেনে আইপিএলের ম্যাচও ভেস্তে যায়। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারও একইরকম আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।

rain

আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। ৫টি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টি বাড়বে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে।

শহর কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার বৃষ্টির জেরে সোমবার একলাফে অনেকটা কমে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার ৩০ ডিগ্রিতে নেমে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এরপর ২৮ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।

Take a Poll

রবিবার বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের উপরের দিকের তিন জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে এদিন। তিন জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+