West Bengal Weather Update: দাপট দেখাবে কালবৈশাখী, কলকাতা-সহ জেলায় জেলায় চলবে ঝড়বৃষ্টি; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। আর তার জেরেই রাজ্যের সর্বত্র বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এদিন সন্ধের আচমকা ঝড় বৃষ্টিতে। শুক্রবারও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। জেলায় জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। ফলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টি ও বজ্রপাত বেশি হতে পারে। একইসঙ্গে সর্বত্রই ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা।

শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। টানা চারদিন জেলায় জেলায় সতর্কতা রয়েছে। শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
নববর্ষেও দুর্যোগ পরিস্থিতি বিদ্যমান থাকবে বলেই পূর্বাভাস। জোড়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বইবে রাজ্যে। যদিও সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য হবে না বলেই পূর্বাভাস। নতুন সপ্তাহের শুরুতে কমতে পারে তাপমাত্রা। তবে আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই। অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি হলেও দহন জ্বালা থেকে আপাতত স্বস্তি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার উপরের ৫ জেলায় বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী ২ থেকে ৩ দিনে উত্তরবঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications