West Bengal Weather Update: শুক্রে ফের কালবৈশাখী, ঝড়বৃষ্টি -দমকা হাওয়ার পূর্বাভাস; ফিরবে গরমের অস্বস্তি

West Bengal Weather Update: বৃহস্পতিবার বিকেল হতেই আধার ঘনিয়ে এসেছিল। কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টিতে গরম থেকে সাময়ির স্বস্তি মিলেছে। হুগলি, বীরভূম, হাওড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। শুক্রবারও ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। শনিবারও ওই জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার হালকা বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

HOWRAH RAIN

তবে ঝড়বৃষ্টি শেষে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে ইঙ্গিত। আগামী ৩ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপর আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। তবে শুক্রবার থেকে আগামী ২০ এপ্রিল রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওা বইতে পারে। কোনও কোনও জেলায় সর্বোচ্চ বেগ ৬০ কিমি ছাড়িয়ে যেতে পারে। ২১ এপ্রিলও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়াতেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামবে। বিকেল পেরিয়ে সন্ধে পর্যন্ত বৃষ্টি চলতে পারে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে রবিবার থেকে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস। এদিন কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ ও ন্যূনতম ৫২ শতাংশ থাকতে পারে।

Take a Poll

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপর ৪ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে তাপমাত্রা।

আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। শিলিগুড়িতে সকাল থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টির দাপট। শুক্রবার শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+