West Bengal Weather Update: ঝড়বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় কালবৈশাখী? পড়ুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: মে মাসের শুরুতেও অব্যাহত থাকবে ঝড়বৃষ্টি। বৃহস্পতিবারও কালবৈশাখীর পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শুরু করে আগামী সাতদিনই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। ফলে গ্রীষ্মের দহনজ্বালা থেকে মিলবে মুক্তি। বৃহস্পতিবার ১ মে রাজ্যজুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।

টানা ঝড়বৃষ্টিতে মে মাসের শুরুতেও স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বরং মৃদুমন্দ বাতাসে মনোরম থাকবে আবহাওয়া। রবিবার পর্যন্ত এমনই তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস।

RAIN

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে বেশকয়েকটি জেলায়। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলা ও ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। উপকূলে জলোচ্ছাসের আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী তিন দিন প্রায় প্রত্যেত জেলাতেই ঝড়বৃষ্টির দাপট থাকবে। তবে এরপর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৭ মে পর্যন্ত বিকেলে বা রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। বুধবার সকালে মাত্র দেড় ঘণ্টায় প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টিতে ভেজে শহরতলি ও জেলাগুলিও। বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই গরম থেকে মুক্তি মিলেছে এই বাংলায়। বৃষ্টিতে আপাতত স্বস্তি।

Take a Poll

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার তুলনামূলক কম বৃষ্টি হবে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের ৪টি জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, গোটা এপ্রিল মাসে ৭৭ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। ফলে তাপপ্রবাহের চোখরাঙানি কার্যত উধাও। এপ্রিলের শেষের প্রায় ১৩ দিন ঝড়বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা মাত্রা ছাড়ায়নি। এবছর বর্ষাতেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+