West Bengal Weather Update: ঝড়বৃষ্টি একাধিক জেলায়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা; জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: প্যাচপ্যাচে গরমের মাঝেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম বাতাস ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জেরে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।

weather

ইতিমধ্যেই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার থেকে টানা পরের রবিবার পর্যন্ত ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রির আশেপাশেই।

রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। প্রায় সব জেলাতেই রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের বেশকিছু অংশে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

রবিবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জেরে বৃহস্পতিবার কমতে পারে তাপমাত্রা। এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কমে ২১ ডিগ্রিতে এসে দাঁড়াতে পারে।

Take a Poll

মৌসম ভবন জানিয়েছে, রবিবার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঝড় বৃষ্টির দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল হতে পারে সমুদ্রও। আর তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+