Weather Update: ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস! শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড সুন্দরবন

West Bengal Weather Update: রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির (Heavy Rain Alert) পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর, প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। যার ফলে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে একেবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

অন্যদিকে হঠাৎ করে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন। স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ২ নম্বর ব্লক ও হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় বড় বড় শিল পড়েছে। কৃষিজমি থেকে শুরু করে কাঁচা বাড়িগুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা (West Bengal Weather Update).

West Bengal Weather Update

West Bengal Weather Update: ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ো হাওয়ার পূর্বাভাস

আজ বুধবার শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।

পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার শিলা বৃষ্টি ,বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি জেলাতে। কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইবে (West Bengal Weather Update)।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের পূর্বাভাস

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, মালদহ সহ একাধিক জেলায়। শুধু তাই নয়, উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+