West Bengal Weather Update: পুরুলিয়ার তাপমাত্রা নামল অনেকটাই নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather Update: একদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলার ভারী বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাস। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ নভেম্বর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

 West Bengal Weather Update

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা করে কমেছে। পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৫(-২) ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩(-১) ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ১০.৪, জলপাইগুড়িতে ১৫.৯, কালিম্পং-এ ১৫, শ্রীনিকেতনে ১৬.৬ (-১) ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ অক্টোবর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। একইসঙ্গে তা বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে এগোবে এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে ১৭ নভেম্বর নাগাদ। যে কারণে ১৬ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.৩) ১৭.৯ (১৯.৩)
বহরমপুর (২৯) ১৮.৮ (১৯)
বাঁকুড়া (৩০.৪) ১৬.৩ (১৭.৮)
বর্ধমান (৩০) ১৮ (১৮)
কোচবিহার (৩১.৩) ১৫.৮ (১৫.৩)
দার্জিলিং (১৯.৬) ১০.৪ (১০.২)
কালিম্পং (২৪) ১৫ ( ১৪.৩)
দিঘা (৩১.২) ১৮.৫ (১৯.৭ )
কলকাতা (২৯.৯) ২১.১ (২১.২)
দমদম (৩১) ২১.১ (২১.৫)
কৃষ্ণনগর (৩০.৬) ২০.৬ (২১)
মালদহ (৩০.৫) ২১.৩ (২১.১)
মেদিনীপুর (৩০.২) ১৯.১ (২০.২)
শিলিগুড়ি (৩৩.২) ১৬.৪ (১৬.৪)
শ্রীনিকেতন (২৯.৫) ১৬.৬ (১৭)
সুন্দরবন (৩০) ২০ (২০.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+