দিনে রোদ, রাতে শীত! কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত
গত কয়েকদিনের তুলনায় কলকাতা এবং তার আশপাশের এলাকায় হঠাৎ করেই কিছুটা তাপমাত্রা কমেছে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক তথ্য অনুসারে, আপাতত রাজ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্ক এবং পরিষ্কারই থাকবে। তবে সকালের সময় বিশেষ করে ভোর এবং রাতের দিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দেখা যেতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনের বেলায় তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তবে রাত নামলেই পারদ নেমে যাবে অনেকটাই। তখন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি হয়ে যেতে পারে।
রাতের দিকে অবশ্য ঠান্ডার প্রভাব একটু বেশি অনুভূত হতে পারে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার কারণে হালকা শীতের আমেজ থাকবে।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ঠান্ডা থাকবে। আবহাওয়া দফতর উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে বলেও সতর্ক করেছে, বিশেষ করে পাহাড় এবং তার সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কম থাকবে। সকালের দিকে হালকা ঠান্ডা আবহাওয়া অনুভূত হলেও, বেলা যত বাড়বে ততটাই রোদে গরম অনুভূত হবে। তবে, সন্ধ্যা নামলেই এবং রাতের দিকে আবারও ঠান্ডার আমেজ ফিরে আসবে।












Click it and Unblock the Notifications