West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপদ! পুজোর সময় ভাসবে না তো?
West Bengal Weather Update: দেবীপক্ষের শুরুতেই ফের নিম্নচাপ। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। যার ফলে ষষ্ঠী অর্থাৎ বুধবার গোটা বাংলাজুড়েই বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এমনকি বেশ কয়েকটি জায়গায় ঝড়ের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে।
বাংলার শ্রেষ্ট উৎসব একেবারে দরজায় কড়া নাড়ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসে আশঙ্কার কালো মেঘ (West Bengal Weather Update) তৈরি করছে।

- West Bengal Weather Update: দুপুরে নামে অন্ধকার
আজ বৃহস্পতিবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। দুপুরেই একেবারে অন্ধকার হয়ে যায় চারপাশ। বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি (West Bengal Weather Update)। বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এই অবস্থা আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসর তরফে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে।
২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়াতে। কয়েকটি জেলায় ঝড়ের (West Bengal Weather Update) সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি নিম্নচাপের কারনে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, নিম্নচাপের কারণে উত্তাল থাকবে এই সময় সমুদ্র। যার ফলে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
- West Bengal Weather Update: ভারী বৃষ্টি হবে উত্তরেও
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরেও ব্যাপক ঝড়-বৃষ্টি (West Bengal Weather Update) হবে। বিশেষ করে উত্তরবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙে। এর ফলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
পাশাপাশি অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। যার জেরে পাহাড়ের বহু এলাকায় ধস নেমে বিধ্বস্ত অবস্থা। বন্ধ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা-উদ্বেগ। যদিও প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে (West Bengal Weather Update) ।












Click it and Unblock the Notifications