West Bengal Weather: তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে! তাপপ্রবাহ নিয়ে সাবধান করল আবহাওয়া দফতর
West Bengal Weather: কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবার রেকর্ড করতে পারে। এমনটাই মনে করছেন আবহবিদরা। আগামী ৪৮ ঘন্টায় বাংলা জুড়েই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আগামী একসপ্তাহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার ডায়মন্ডহার, হলদিয়া আর পানাগড়ে তীব্র তাপপ্রবাহ চলে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১.২, ৪০.৮ এবং ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের মধ্যে পানাগড়ের তাপমাত্রা ছিল সর্বোচ্চ। এছাড়া বুধবার তাপপ্রবাহ চলে মালদহ, বালুরঘাট, কলকাতা, উলুবেড়িয়া, মেদিনীপুর, ক্যানিং, মগরা, কলাইকুন্ডা, বর্ধমান এবং ব্যারাকপুরে।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ওইদিন দার্জিলিং এ কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশিষ বুধবার যা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ, সর্বনিম্ন ৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.২)
দমদম (২৯)
দিঘা (২৮.৫)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৪.১)
শ্রীনিকেতন (২২.৪)
বহরমপুর (২৭.৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৫)
আসানসোল (২৫)
পুরুলিয়া (২০.১)
দার্জিলিং (১৩.৮)
কালিম্পং (১৮)
কোচবিহার (২০.৬)
মালদহ (২৮.৫)












Click it and Unblock the Notifications