West Bengal Weather:সকাল থেকে আকাশ মেঘলা, চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: মঙ্গলবার বাংলার সঙ্গে সারা দেশে লোকসভা নির্বাচনের গণনা। তবে এদিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে আকাশ মেঘলা। আবহাওয়া দফতর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহতে ভোর থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারেজলপইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তা ছাড়া এদিন সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

weather

এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মঙ্গলবার সবকটি জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে চলেছে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৭.৯)
দমদম (২৮)
দিঘা (২৬)
মেদিনীপুর (২৬.১)
কৃষ্ণনগর ( ২৭)
বাঁকুড়া (২৪.৭)
শ্রীনিকেতন (২৫)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৪.৬)
পানাগড় (২৭.৯)
আসানসোল (২৭.৩)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৪.৬)
কালিম্পং (২০)
কোচবিহার (২৫.১)
মালদহ (২৫.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+