West Bengal Weather: উত্তরবঙ্গের এক জেলায় লাল সতর্কতা! লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি? না গরম বাড়বে
West Bengal Weather: রাতের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টি হলেও, সকালে তেমন কোনও পূর্বাভাস নেই। তবে এদিন উত্তরবঙ্গের একটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিনের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘল আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৮.৮)
দমদম (২৮.৬)
দিঘা (২৭.৭)
মেদিনীপুর (২৭.৭)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৬.১)
শ্রীনিকেতন (২৬.২)
বহরমপুর ( ২৭.২)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৭)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৪.৫)
দার্জিলিং ( ১৬.৮)
কালিম্পং (২১)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৮.১)












Click it and Unblock the Notifications