তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বুধবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের ওপরে যাচ্ছে। যে কারণে বুধবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal Weather

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৯.১)
বহরমপুর (১৯.৪)
বাঁকুড়া (১৮.৪)
বর্ধমান (১৫.৬)
কোচবিহার (১৫.১)
দার্জিলিং (৯.৪)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৪.১)
কলকাতা ( ২৪.৭)
দমদম (২৩.৬)
কৃষ্ণনগর ( ১৬.৮)
মালদহ (২০)
মেদিনীপুর (২২.৫)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি ( ১৪.৪)
শ্রীনিকেতন (১৬.৬)
সুন্দরবন (১৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+