West Bengal Weather: শনিবারেও চলবে ঝড়বৃষ্টি! বাংলায় ছয় জেলার জন্য জারি আবহাওয়া দফতরের অরেঞ্জ অ্যালার্ট
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাড়ে চার ডিগ্রির মতো। আবহাওয়া দফতর এদিনের জন্য ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় কোথাও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই আবহাওয়া আপাতত চলতে থাকবে বেশ কয়েকদিন।

রবিবার, সোমবার ও মঙ্গলবার ঘন্টায় কোথাও ৪০-৫০ আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। তবে তার পরের দুই থেকে তিন দিন এই ঝড়-বৃষ্টি প্রকোপ একটু কমার সম্ভাবনা। উপকূল এলাকার জন্যও আপাতত কোনও সতর্কবার্তা নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে চলেছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম। শুক্রবার যা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দিন কয়েক উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২১.৯)
দমদম (২২)
দিঘা (২১.৯)
মেদিনীপুর (২১)
কৃষ্ণনগর (২৩.৪)
বাঁকুড়া (১৯.৭)
শ্রীনিকেতন (২০.৬)
বহরমপুর (২৪)
বর্ধমান (৩৬.২)
পানাগড় ( ২২.৮)
আসানসোল (২১.৩)
পুরুলিয়া (১৯.১)
দার্জিলিং ( ১১.৮)
কালিম্পং (১৭.৫)
কোচবিহার (২২.৫)
মালদহ (২২.৭)












Click it and Unblock the Notifications