West Bengal Weather: জোড়া ঘূর্ণাবর্তে ভারী বৃষ্টি জেলায় জেলায়! বাংলার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে পুজোয়

West Bengal Weather: এদিন সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.৯) ২৩.৪ (২৩.৫)
বহরমপুর (৩৩.২) ২৬.৮ (২৬.৮)
বাঁকুড়া (৩৪.৩) ২২.৬ ( ২১.৯)
বর্ধমান (৩৪) ২৩.৬ (২৩)
কোচবিহার (৩১.১) ২২.৮ (২৩)
দার্জিলিং (১৯) ১২.২ (১২.২)
কালিম্পং (২৩) ১৮.৮ ( ১৯)
দিঘা (৩৫.৪) ২৪.৫ (২৪.৫)
কলকাতা (৩৩.৬) ২৫.৬ (২৫.৫)
দমদম (৩৪.৪) ২৪.৩ (২৫.২)
কৃষ্ণনগর (৩৩.৬) ২৩.৮ (২৪.২)
মালদহ (৩২.৬) ২৫.৯ (২৫.৬)
মেদিনীপুর (৩৫.৪) ২৪.১ (২৪)
শিলিগুড়ি (৩৪.১) ২৩.৭ (২৩.৬)
শ্রীনিকেতন (৩২.৫) ২২.৯ (২১.৮)
সুন্দরবন (৩৩.৫) ২২.৯ (২১.৮)

এই মুহূর্তে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়ছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উপকূল তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থানব করছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরল উপকূলের ওপরে। যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+