West Bengal Weather News: সকাল থেকে মেঘ-রোদ্দুরের খেলা, কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া জেনে নিন

সকাল থেকে ঝলমলে রোদ। তার মাঝেই কালো মেঘে ঢাকছে আকাশ। মেঘ-রোদের খেলা চলছে সকাল থেকে। এখনও পর্যন্ত তেমন ভারী বর্ষণ কোথাও দেখা যায়নি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিমী ঝঞ্ঝা। দুেয়র জেরে একাধিক রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার জেরে পশ্চিমবঙ্গে তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ আপাতত কলকাতায় বৃষ্টির ঘাটতি মেটার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather News

গতকাল দুপুর থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ দেখা দিয়েছিল। তবে সন্ধের পর থেকে আবার মেঘমুক্ত আকাশ। বুধবার সকাল থেকে ফের আকাশে মেঘের আনাগোনা দেখা দেয়। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা নেমেছে। সেরকম ভ্যাপসা গরম আর নেই। এদিকে দক্ষিণ-পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। সেরকারণে আগামী ২-৩ দিনের মধ্যে ওড়িশা এবং অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট।

তবে তার জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বর্ষণের সম্ভাবনা নেই। বুধবার সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও সকাল থেকে তেমন কোথাও কোনও বৃষ্টি দেখা দেয়নি। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাব না রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতস্তত এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আগের থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+