West Bengal Weather News: ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, বিকেলের পরেই বড় বদল ঘটবে আবহাওয়ায়

West Bengal Weather News: মার্চেই একেবারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের! হু হু করে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। একেবারে সকাল থেকের প্রখর রোদে একেবারে গলদঘর্ম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আবহাওয়ার বড় বদল হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী কালবৈশাখীর সতর্কবার্তাও থাকছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather News) ?

West Bengal Weather News

West Bengal Weather News: ঝড়-বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে গরম। দুপুরের পর থেকে শুনশান রাস্তাঘাট। গত কয়েকদিন আগেই কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়। যদিও আবহাওয়াবিদরা বলছেন আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী কালোবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি আছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুধু তাই নয়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকছে। যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়।

West Bengal Weather News: কেমন থাকবে কলকাতার পরিস্থিতি

দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রাও। ইতিমধ্যে কলকাতা এবং শহরতলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় আজ বৃস্পতিবার কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদদের।

West Bengal Weather News: উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, বইতে পারে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ বেশি হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+