West Bengal Weather News: ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
West Bengal Weather News: তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে। কিন্তু তেমন বৃষ্টি বা ঝড় কোথাও হয়নি। উলটে তাপমাত্রার পারদ চড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। যদিও আগামী ২৪ ঘণ্টায় ফের একবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাসে (West Bengal Weather News) জানানো হয়েছে। এক নজরে জেনে নিন কেমন থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পূর্বাভাস -

West Bengal Weather News: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ছে গরম। পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা ( South Bengal Weather) আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এই অবস্থায় স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দেওয়া হয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
যা উত্তর এবং পশ্চিম দিকে এগোচ্ছে। অন্যদিকে অসম ও ঝাড়খণ্ডেও একটি ঘূর্ণাবরত তৈরি হয়েছে। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার পরিস্থিতিও। আর সেই কারনেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন - দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে। এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনারও কথাও জানানো হয়েছে।
West Bengal Weather News: কলকাতাতেও বৃষ্টি বাড়বে
কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরম বাড়ছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। এই অবস্থায় স্বস্তির বার্তা দেওয়া হল আবহাওয়ার তরফে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একই সময়ে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। ফলে তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। যদিও চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে।
West Bengal Weather News: এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে। ঝড় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এর ফলে আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications