West Bengal Weather: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, তিন দিনের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের
West Bengal Weather: শনিবার সকালে আকাশ মোটামুটি পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা খুব ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বাংলাদেস উপকূলের ওপরে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে সোমবার নাগাদ।
এরপর সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে যাবে পরবর্তী ৩-৪ দিনে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা পুরী হয়ে নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

এই পরিস্থিতিতে আট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে মৎস্যজীবীদের ওই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার ও রবিবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে।
আপাতত রবিবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্যই বৃষ্টি হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.২)
দমদম (২৬.৯)
মেদিনীপুর (২৭.৮)
দিঘা (২৭.৬)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৬.৪)
শ্রীনিকেতন (২৪.৯)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৫.৪)
পানাগড়
আসানসোল (২৬.৪)
পুরুলিয়া (২৩.৫)
মালদহ (২৬.৩)
দার্জিলিং (১৫.৬)
কোচবিহার (২৪.২)
কালিম্পং (২১.৫)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications