West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বুধবার পর্যন্ত কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: মাসের প্রথম দিন, তার ওপরে রবিবার। সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

weather

সোমবারের জন্য ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কোনও জেলাতেই বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার, মঙ্গলবার ও বুধবারে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমি।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার ওপরে) যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা উত্তর-পশ্চিম পথে অগ্রসর হচ্ছে। আবার উত্তর-পূর্ব ও স্লগ্ন উত্তর-পশ্চিম আরবসাগরে যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছিল তা পশ্চিমদিকে অগ্রসর হচ্ছে।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৬ )
দমদম (২৭.৪)
মেদিনীপুর (২৭.১)
দিঘা (২৫.৮)
কৃষ্ণনগর (২৬.৮)
বাঁকুড়া (২৬.২)
শ্রীনিকেতন (২৪.৯)
বহরমপুর (২৭.৮)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.৪)
আসানসোল (২৬.৭)
পুরুলিয়া (২৩.৫)
মালদহ (২৮.১)
দার্জিলিং (১৭.৫)
কোচবিহার (২৮.৬)
কালিম্পং (২৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+