West Bengal Weather: চলতি সপ্তাহেই কি ফের ঝড়-বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: তুলনামূলক পরিষ্কার আকাশ মঙ্গলবার সকালে। তবে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এদিন আপাতত পাঁচ জেলার জন্য বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে এর তেমন কোনও প্রভাব বাংলার ওপরে পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা।
মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিনের পাশাপাশি বুধবার আপাতত কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আপাতত বৃহস্পতিবার নাগাদ বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.২)
দমদম (২৭.১)
মেদিনীপুর (২৭.২)
দিঘা (২৬.১)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৫.৯)
শ্রীনিকেতন (২৪.৬)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭.২)
আসানসোল (২৫.৭)
পুরুলিয়া (২৩.১)
মালদহ (২৮.২)
দার্জিলিং (১৬.৬)
কোচবিহার (২৫.৩)
কালিম্পং (২১.৫)












Click it and Unblock the Notifications