West Bengal Weather: শনিবার চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! ২১ জুলাই বৃষ্টি কোথায় কোথায়
West Bengal Weather: কলকাতাসহ আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাজ্যের মাত্র চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
হাওড়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এদিন সকালে চিল্কা অতিক্রম করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচার ওড়িশা-ছত্তিশগড় সীমানা অতিক্রম করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলির জন্য আপাতত তেমন কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।
রবিবার ২১ জুলাই জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
রবিবার ২১ জুলাই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
শনিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৪.১ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৮)
দমদম (২৭.২)
দিঘা (২৭.২)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন (২৫.৮)
বহরমপুর (২৯)
বর্ধমান (২৬.৬)
পানাগড় (২৮.৭)
আসানসোল (২৭.১)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২৩.৮)
কোচবিহার (২৭.৬)
মালদহ (২৮.৪)












Click it and Unblock the Notifications