West Bengal Weather: দুই জেলা বাদ দিয়ে বাংলা জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, আট জেলার জন্য জারি অরেঞ্জ ওয়ার্নিং
West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। সকালেই বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়া জেলায়।
রবিবার বিকেলেও নিম্নচাপের অবস্থান ছিল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ল এলাকার ওপরে। তবে সোমবারের মধ্যে তা ধীরে ধীরে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যাবেন। তারপরের তিন থেকে চার দিনের মধ্যে সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ড-বিহার হয়ে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে যাবে।

সোমবার উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে জেলাগুলিতে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদহ জেলায়।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে বুধবার নাগাদ বৃষ্টি কমতে থাকবে। ওইদিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এক্ষেত্রে প্রতি ঘণ্টায় বৃষ্টি হতে পারে ২-৩ সেমি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৯.৫ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৮)
দমদম (২৭)
মেদিনীপুর (২৭.৩)
দিঘা (২৪.৬)
কৃষ্ণনগর (২৫.৮)
বাঁকুড়া (২৫.৫)
শ্রীনিকেতন (২৫)
বহরমপুর (২৬.৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৬.৩)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.৫)
মালদহ (২৭.৯)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (২১.৬)
কোচবিহার (২৬.১)












Click it and Unblock the Notifications