West Bengal Weather: আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, উঁকি দিচ্ছে নিম্নচাপের সম্ভাবনা, কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থামতেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের আমজনতার। তবে স্বস্তির খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট আবারও বৃদ্ধি পেতে পারে। যদিও বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়িয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলেরই উৎসাহ রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং দুই মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকেই বদলে যাবে আকাশের মুখ। একইভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তির পথ নেই আপাতত।

হাওয়া অফিস জানিয়েছে, কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির দাপট পরিলক্ষিত হতে চলেছে।

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন থেকেই কলকাতার আকাশে মেঘের উপস্থিতি থাকছে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে কলকাতায় বৃষ্টিপাত বাড়বে।

ওদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+