West Bengal Weather: দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ, উত্তরবঙ্গে লাল সতর্কতা! কেমন থাকতে চলেছে কলকাতা
West Bengal Weather: রবিবার গভীর রাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তীব্র ঝড় এবং বৃষ্টির পরে (দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে তুলনামূলক কম) সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা যত বাড়বে পরিস্থিতি ততটাই শান্ত হবে। আস্তে আস্তে রেমাল-দুর্ভোগ কাটবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে তা জাঁকিয়ে বসতে চলেছে।
ঘূর্ণিঝড় রেমালের জেরে ২৪ ঘন্টায় তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে বিভিন্ন জেলায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে এই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হবে না।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিন রেমালের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড় হবে। এর মধ্যে সোমবার জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদ জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার জলপাইগুড়িয়, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মুর্শিদাবাদ ও নদিয়ায় অতিপ্রবল বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টার ৬০ কিমি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিটকের ২.২ ডিগ্রি নিচে। রবিবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪৬.২ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.২)
দমদম (২৯)
দিঘা ( ২৬.২)
মেদিনীপুর (২৭.১)
কৃষ্ণনগর (২৮.৬)
বাঁকুড়া (২৭)
শ্রীনিকেতন (২৬.৬)
বহরমপুর ( ২৮.২)
বর্ধমান (২৮)
পানাগড় (২৮.৩)
আসানসোল (২৮.৪)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২২)
কোচবিহার (২৬.৯)
মালদহ (৩০.১)












Click it and Unblock the Notifications