West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার! কেমন থাকলে চলেছে বাংলার জেলাগুলি, একনজরে আবহাওয়া

West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও আশপাশের জেলাগুলির আকাশ কিছুটা মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক কিংবা তার আশপাশে রয়েছে। আবহাওয়া দফতর এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

West Bengal Weather

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৩.৮)
বহরমপুর (২৫.৯)
বাঁকুড়া (২৩.৪)
বর্ধমান (২৩.৪)
কোচবিহার (২০.৬)
দার্জিলিং (১০.৬)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৪.২)
কলকাতা (২৬.৩)
দমদম (২৫.৯)
কৃষ্ণনগর (২৪.৪)
মালদহ (২৫.৯)
মেদিনীপুর
পানাগড় (২৩.৩)
পুরুলিয়া
শিলিগুড়ি ( ২০.৮)
শ্রীনিকেতন (২২.৪)
সুন্দরবন (২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+