চৈত্রের শুরুতে স্বস্তিদায়ক আবহাওয়া! বাংলার জেলাগুলিতে কবে পর্যন্ত মিলবে স্বস্তি, একনজরে পূর্বাভাস

West Bengal Weather: মঙ্গলবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। আবার উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। অর্থাৎ চৈত্রের শুরুতে স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে চলেছে রাজ্য জুড়ে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা উত্তরে হাওয়া আসছে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে গরম জলীয় বাষ্প-পূর্ণ হাওয়া ঢুকছে বাংলা-সহ পূর্ব ভারতের ওপরে। বিপরীতমুখী ঠান্ডা ও গরম হাওয়ার মিশ্রণে মেঘ তৈরি হচ্ছে। সেখান থেকে ঝড়বৃষ্টির পরিস্থিতি। যে কারণে দিনের তাপমাত্রাও বাড়তে পারছে না। ফলে স্বস্তি মিলছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার আবহাওয়া শুকনো থাকলেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার ও শুক্রবারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দুই দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে মঙ্গলবার বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার তা আপাতত নেই। এছাড়াও বৃহস্পতিবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দুইদিন রাতের তাপমাত্রা কিছুটা কমলেও, পরের দুই দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে সপ্তাহভর! কোথায় কবে কেমন পরিস্থিতির সম্ভাবনা, একনজরে পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২১.৬)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২১.৯)
বর্ধমান (২১.৮)
কোচবিহার (১৫.১)
দার্জিলিং (৯.৬)
কালিম্পং ( ১৪.৫)
দিঘা (২০.৮)
কলকাতা (২৪.৬)
দমদম (২৩.৪)
কৃষ্ণনগর (২১.৮)
মালদহ (২৩.৬)
মেদিনীপুর (২৪.২)
পুরুলিয়া (২০.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২২.২)
সুন্দরবন (১৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+