West Bengal Weather Alert: নিম্নচাপের বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া! জারি আবহাওয়া দফতরের লাল সতর্কতা

West Bengal Weather Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ নভেম্বর বৃষ্টিপাত হতে পারে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ১৫ অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal Weather Alert

গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ অক্টোবর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। একইসঙ্গে তা বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে এগোবে এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে ১৭ নভেম্বর নাগাদ। যে কারণে ১৬ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ নভেম্বর বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি হতে পারে।

১৬ ও ১৭ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময় রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

১৮ নভেম্বর শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়ার কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। এইদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

১৭ নভেম্বর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরপে সতর্ক করে বলা হয়েছে, এই ঝড়-বৃষ্টির ফলে পুরসভা কিংবা কর্পোরেশনগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে। মাঠে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে।

অন্যদিকে ১৬-১৮ নভেম্বরের মধ্যে সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি এবং দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি হতে পারে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই তিন দিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+