WB State Budget 2025: ‘নদীবন্ধন’ প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে, গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

WB State Budget 2025: বাংলার বাজেটে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। বুধবার বিকেল ৪টেয় রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিমা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আর তাতেই নদী কেন্দ্রিক মানুষদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

'নদী বন্ধন' (Nadi Bandhan) নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নাম থেকেই স্পষ্ট. নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্যই এই প্রকল্প। নদী কেন্দ্রিক মানুষদের উন্নয়নের জন্যই এই নতুন প্রকল্প 'নদী বন্ধন'। নদী ভাঙন রোধে রাজ্য সরকারের তরফে ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Nadi

দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে রাজ্য সরকারের। বন্যায় ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ। ফি বছর একই চেনা ছবি ফিরে আসে। এবার নদী তীরবর্তী জেলাগুলিতে পাড়ের ভাঙন রোধে ও নদী বাঁধের উন্নয়নে 'নদী বন্ধন' প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। একইসঙ্গে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রাজ্য নিজেই করবে বলে ২০২৪ সালে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছর বন্যা পরিদর্শনে জেলায় জেলায় গিয়েছিলেন মমতা।

সেখানেই তিনি ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের উদ্যোগেই করার কথা। একই প্রতিশ্রুতি দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে গত বছরের লোকসভা ভোটে জয়ী হন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)।

এদিকে, গঙ্গাসাগরে সেতু তৈরি করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল রাজ্যের বাজেটে। প্রায় ১৩ একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে।

পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু নির্মাণে ১৫০০ কোটি টাকার মতো খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। কচুবেড়িয়ার দিকে পাঁচ একরের মতো জমি কিনছে রাজ্য। কাকদ্বীপের দিকে প্রায় আট একর জমি কিনছে রাজ্য।

যদিও গঙ্গাসাগর সেতু নিয়ে শাসকদলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সাগরে ব্রিজ করবে বলেছে, অথচ ইনল্যান্ড ওয়াটার জোনে কেন্দ্রের অনুমতি ছাড়া ওই কাজ সম্ভব না বলে দাবি শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+