WB State Budget 2025 Highlights: কোন খাতে কত টাকা বরাদ্দ? জেনে নিন বাংলার বাজেটের ‘পাই পয়সার’ হিসেব

WB State Budget 2025 Highlights: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছাব্বিশের ভোটের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে অবশ্য দান-খয়রাতির অঙ্ক তেমন বাড়ানো হল না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আশা করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা-সহ বিভিন্ন প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানো হতে পারে বলে আশায় ছিলেন অনেকে। কিন্তু সেই পথে হাঁটল না রাজ্য সরকার।

Mamata Banerjee

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হল ৪ শতাংশ। বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক। এবারের বাজেটে মোট ৩ লক্ষ ৮৯ হাজার ১৯৪.০৯ কোটি টাকার বরাদ্দ ঘোষণা হয়েছে। কোন খাতে কত টাকা ঘোষণা করা হল? দেখে নিন বাজেট হাইলাইটস:

শিক্ষাখাতে বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছে রাজ্য। স্কুলশিক্ষা দফতরকে বরাদ্দ করা হয়েছে ৪১ হাজার ১৫৩.৭৯ কোটি টাকা। উচ্চশিক্ষা দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ হাজার ৫৯৩.৫৮ কোটি টাকা। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে ১৪২৩.৮৬ কোটি টাকা।

বাজেটে কৃষি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ১০ হাজার ৭৯ কোটি টাকা। কৃষিজ বিপণন বিভাগের আগামী অর্থবর্ষে ৪২৬.০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের জন্য ১২৭২.৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। ধান কেনার জন্য রাজ্যে নয়া প্রোকিওরমেন্ট সেন্টারের ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩৫০ টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

রাজ্য সরকারের 'বাংলার বাড়ি' প্রকল্পে আতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হল রাজ্যের বাজেটে। ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পে। অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ৪২৩.৮০ কোটি টাকা। উপভোক্তা বিষয়ক দফতরে বরাদ্দ হয়েছে ১৩৯.৭০ কোটি টাকা।

সমবায় বিভাগে বরাদ্দ হয়েছে ৬৬৮.৬১ কোটি টাকা। কারা প্রশাসনে বরাদ্দ ৪২৮.৫৭ কোটি টাকা । বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগে বরাদ্দ ৩ হাজার ২৭৮.৬০ কোটি টাকা। পরিবেশ বিভাগে বরাদ্দ ১০৭.২২ কোটি টাকা। অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবায় বরাদ্দ ৫২৩.৮৪ কোটি টাকা।

মৎস্য বিভাগে বরাদ্দ করা হয়েছে ৫৩০.১১ কোটি টাকা। খাদ্য ও সরবরাহ বিভাগে বরাদ্দ হয়েছে ৯ হাজার ৯৪৪.৩৭ কোটি টাকা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগে বরাদ্দ ২৫৩.০৩ কোটি টাকা। বন বিভাগে বরাদ্দ ১ হাজার ৯১.১১ কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে বরাদ্দ ২১ হাজার ৩৫৫.২৫ কোটি টাকা। উচ্চশিক্ষায় বরাদ্দ ৬,৫৯৩.৫৮ কোটি টাকা।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে বরাদ্দ ১৪ হাজার ৮১৭.৬৭ কোটি টাকা। আবাসন বিভাগে বরাদ্দ ২৮৬.৬০ কোটি টাকা। শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগ দফতরে বরাদ্দ ১ হাজার ৪৭৭.৯১ কোটি টাকা। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরে বরাদ্দ হয়েছে ৯৯০.২৭ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগে বরাদ্দ করা হয়েছে ২১১.৫৭ কোটি টাকা।

সেচ ও জলপথ পরিবহণ দফতরে বরাদ্দ ৪ হাজার ১৫৩.৮৪ কোটি টাকা। বিচার বিভাগে অর্থবর্ষে বরাদ্দ ১ হাজার ৬৯৭.৪৪ কোটি টাকা। শ্রম বিভাগে বরাদ্দ ১ হাজার ২২৯.১১ কোটি টাকা। ভূমি ও ভূমিসংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতরে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫০৯.৭২ কোটি টাকা। আইন বিভাগে বরাদ্দ হয়েছে ২১.৯৮ কোটি টাকা।

জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবায় বরাদ্দ ৩৬৬.৪৬ কোটি টাকা। ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগে ১ হাজার ২২৮.৭৮ কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা। অ-প্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎসকে বরাদ্দ করা হল ৮২.৬৫ কোটি টাকা।

উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৬৬.২৬ কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে বরাদ্দ হয়েছে ৪৪ হাজার ১৩৯.৬৫ কোটি টাকা। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগে বরাদ্দ ৭৫৬.৮০ কোটি টাকা। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কারের বিভাগে বরাদ্দ হয়েছে ৪২৫.৯৪ কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যান দফতরে বরাদ্দ ৬১৬.৫৮ কোটি টাকা।

বিদ্যুৎ দফতরে বরাদ্দ ৪ হাজার ১৪১.৮২ কোটি টাকা। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠনে বরাদ্দ হয়েছে ৭১.৫৬ কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগে বরাদ্দ ১১ হাজার ৬৩৬.৯২ কোটি টাকা। পূর্ত বিভাগে বরাদ্দ হয়েছে ৬,৭৯৬.৯২ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগে বরাদ্দ হয়েছে ৮০.৫৯ কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগে বরাদ্দ ৭৯৮.৫৭ কোটি টাকা।

সুন্দরবন বিষয়ক দফতরে বরাদ্দ ৬৩১.৫৫ কোটি টাকা। পর্যটন বিভাগে বরাদ্দ ৫২৩.৯৮ কোটি টাকা। পরিবহণ বিভাগে বরাদ্দ ২ হাজার ২৭৩.২৯ কোটি টাকা। উপজাতি উন্নয়নে বরাদ্দ ১ হাজার ২১০.১৩ কোটি টাকা। পুর ও নগরোন্নয়ন দফতরে বরাদ্দ ১৩ হাজার ৩৮১.৬৮ কোটি টাকা। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নের তরফে বরাদ্দ ১ হাজার ৬৬৯.৭৪ কোটি টাকা। মহিলা ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ বিভাগে বরাদ্দ ৩৮ হাজার ৭৬২.০৩ কোটি টাকা। যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৪০.০৩ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+