আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলে মহাপতন, একাধিক হেভিয়েট মহিলা নেত্রীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা

আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলে মহাপতন, একাধিক হেভিয়েট মহিলা নেত্রীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা

আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেসে মহাপতন। একাধিক মহিলা নেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। মমতার ছায়াসঙ্গী সোনালি গুহ থেকে শুরু করে বাঁকুড়ার বিধায়ক শপ্মা দরিপা, হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু যোগ দিচ্ছেন বিজেপিতে। সূত্রের খবর হেস্টিংসে বিজেপি পার্টি অফিসে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তাঁরা। এদিকে আজই দলের মহিলা নেতা কর্মীদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে মহাপতন

তৃণমূলে মহাপতন

আন্তর্জাতিক নারী দিবসে যখন দলের মহিলা নেতা কর্মীদের নিয়ে পথে নামছেন মমতা, সেখানে তাঁর ঘরেই বড় ভাঙন দেখা গিয়েছে। একঝাঁক মহিলা নেত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন। সবথেকে বড় কথা একসময় মমতার ছায়াসঙ্গী সোনালি গুহ নিজে হাত ছাড়ছেন তৃণমূল কংগ্রেসের। এতদিন ধরে যিনি মমতার সঙ্গী ছিলেন তাঁকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সোনালি। এই একই অভিযোগে দল ছাড়ছেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। টিকিট পেয়ে বিজেপিতে যাচ্ছেন হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু।

 বিজেপিতে সোনালি

বিজেপিতে সোনালি

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালি গুহ। সাতগাছিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক টিকিট না পেয়েই অত্যন্ত ক্ষুব্ধ। প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন তিনি। তারপরেই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ক্ষোভে রাগে অভিমানে সোনালি জানিয়েছেন তিনি বিজেপির টিকিট চান না বিজেপির হয়ে কাজ করতে চান। তৃণমূল কংগ্রেসকে হারানোই তাঁক একমাত্র লক্ষ্য।

 বিজেপিতে শম্পা দরিপা

বিজেপিতে শম্পা দরিপা

ইতিমধ্যেই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের আর এক বিধায়ক শম্পা দরিপা। বাঁকুড়া কেন্দ্রের বিধায়ক তিনি। এবার বাঁকুড়ায় প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকাকে। তাতেই ক্ষুব্ধ শম্পা। টিকিট না পেয়ে অভিমানে তিনি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দুপুরেই হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিজেপিতে যোগ দান করবেন তিনি। কৈলাশ বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তিনি।

 বিজেপিতে সরলা মুর্মু

বিজেপিতে সরলা মুর্মু

অন্যদিকে মালদহে ভাঙন শুরু হয়ে গিয়েছে। প্রার্থী হওয়ার টিকিট পেয়েও বিজেপিতে যোগ দিতে চলেছেন সরলা মুর্মু। যদিও খবর আঁচ করেই তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে শাসক দল।তার জায়গায় প্রার্থী করা হয়েছে প্রদীপ বাস্কেকে। এদিকে সূত্রের খবর সরলা শুভেন্দু অনুগামী ছিলেন। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সরলা মুর্মুকে নিয়েই জেলা পরিষদ গঠন করেছিলেন শুভেন্দু। তিনি বিজেপিতে যাওয়ার পর সরলা তাঁর পথেই পা বাড়াবেন এমনই হওয়ারই ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+