পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ভিন্নমত দুই বিচারপতির! বিশেষ বেঞ্চ বসবে কলকাতা হাইকোর্টে
West Bengal SSC Recruitment Case: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলায় ভিন্নমত দুই বিচারপতির (Calcutta High Court)। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে আজ বুধবার এই সংক্রান্ত মামলায় রায়দানের কথা ছিল। সেই মতো নির্দেশ জানালেও দেখা যায় জামিন দেওয়ার ক্ষেত্রে ভিন্নমত দিয়েছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি।
পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হার জামিন দেননি বিচারপতি অপূর্ব সিনহা রায়। অন্যদিকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করেছেন। আর এহেন আইনি জটিলতার পরেই মামলা কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হচ্ছে (West Bengal SSC Recruitment Case) ।

তৈরি হবে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ (West Bengal SSC Recruitment Case)। সেখানেই আবার নতুন করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলেই মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে প্রথম গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর সিবিআই'য়ের তরফেও একের পর এক প্রভাবশালীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে বেশ কয়েক বছর কেটে গিয়েছেন জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহারা। এমনকি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয় একের পর এক মিডলম্যানকে।
এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্ট কখনও সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন জানান পার্থ-সুবিরেশরা। কিন্তু বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সম্প্রতি গত কয়েকমাস ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বুধবার এই সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করে (West Bengal SSC Recruitment Case) ।
সিবিআই'য়ের নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ প্রভাবশালীদের জামিন দেওয়ার ক্ষেত্রে দুই বিচারপতির বিরোধ দেখা গেলেও জামিন পাচ্ছেন কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল। এই চার জনই নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন। সিবিআই গ্রেফতার করে। তবে জামিন মামলায় যেভাবে দুই বিচারপতির নির্দেশে ভিন্নমত দেখা গেল তা নজিরবিহীন বলছেন আইনজীবীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications