বাংলার স্কুলে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বাড়ল, নতুন নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি করা হল। তীব্র দাবদাহের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে শিক্ষা দফতর ঘোষণা করেছে যে, আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পঠন-পাঠন পুনরায় শুরু হবে।
আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী তা ৩১ মে পর্যন্ত বহাল থাকবে। এর ফলে শিক্ষার্থীরা আরও ১৪ দিন অতিরিক্ত ছুটি পেল। ১৩মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

পাহাড়ি অঞ্চল ছাড়া রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই বর্ধিত ছুটি কার্যকর হবে।












Click it and Unblock the Notifications