৭৮ কোটি টাকা 'কালীঘাটের কাকু'কে দেন প্রভাবশালী এই বিজেপি নেতা, বিস্ফোরক প্রমাণ সিবিআইয়ের হাতে! ঘুরছে খেলা?
West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই বিজেপি নেতা অরুণ হাজরার (Arun Hazra) নামে চার্জশিট জমা পড়ে আদালতে। এবার বিস্ফোরক নথি সিবিআই আদালতে জমা দিল। যা একটি চুক্তি বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'য়ের। যা ২০২২ সালে বিজেপি নেতা অরুণ হাজরা নিজে লিখেছেন বলে জানা যাচ্ছে। আর সেই চুক্তিপত্রে একের পর এক বিস্ফোরক তথ্য রয়েছে।
শুধু তাই নয়, 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৭৮ কোটি টাকা ওই বিজেপি নেতা দিয়েছিলেন বলেও ওই চুক্তিপত্রে আছে বলে দাবি। আর এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রবল চাপ বিজেপির অন্দরে। যদিও অরুণ হাজরা জানিয়েছেন, এই সমস্ত তথ্য ভুল। আগামিদিনে আদালতের দ্বারস্থ হবেন এই বিষয়ে (West Bengal Recruitment Scam) ।

তবে এদিন চার্জশিটের সপক্ষে যে তথ্যপ্রমাণ সিবিআই দিয়েছে তাতে নিঃসন্দেহে চাপ বাড়তে পারে বিজেপি নেতার। সিবিআই বলছে অরুণ হাজরা তথা চিনু কালীঘাটের কাকুকে নিজের হাতে লেখা চুক্তিপত্র দিয়েছিলেন। কিসের জন্য কত টাকা সমস্ত কিছু ছিল সেখানে।
যেমন লেখা ছিল, প্রাথমিকে চাকরির জন্য ১১ কোটি ৭০ লক্ষ, গ্রুপ ডি-র জন্য ১৫ কোটি, গ্রুপ সি-র জন্য ৯ কোটি টাকা, অর্গানাইজার Primary + Rail-এর জন্য ৩ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এমনকী নবম, দশম, একাদশ এবং দ্বাদশের জন্য ১ কোটি ৫ লাখ টাকা দেওয়া হয়। আর সব মিলিয়ে ৭৫ কোটি টাকা দেওয়ার উল্লেখ ওই চুক্তিপত্রে আছে বলে দাবি।
এখানে শেষ নয়, সিবিআই'য়ের তরফে জমা দেওয়া সেই চুক্তিপত্রের একেবারে শেষ পাতায় চারজনের সই আছে। এমনকী সই আছে অরুণ হাজরারও। ইতিমধ্যে যে তিনজনের সই ছিল সেখানে তাদের জেরা করেছে সিবিআই। সই যে তাদের তা মেনেও নিয়েছেন। এমনকী বিজেপি নেতাও যে সই করেছিলেন তাও তদন্তকারীদের জানিয়েছেন ওই তিন বিজেপি নেতা। এমনটাই জানা যাচ্ছে।
অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে কোমর বেঁধে নামছে সিবিআই। ইতিমধ্যে ১৩২ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। কারা সুপারিশের মাধ্যমে চাকরি পান, কে সুপারিশ করেছিল এমন বহুজনের নাম আছে সেখানে। যা খবর, খুব শীঘ্রই তাঁদের তলব করা হবে। জেরা করে নিয়োগ দুর্নীতির বড় কেলেঙ্কারি ফাঁস করতে চান সিবিআই আধিকারিকরা।












Click it and Unblock the Notifications