West Bengal Weather Update: ৩০ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, হাঁসফাঁস করবে শরীর! 'অশনি' সঙ্কেত দিল হাওয়া অফিস
West Bengal Weather Update: সকাল থেকে ঠান্ডার আমেজ! গত সপ্তাহেই বৃষ্টিতে ভিজেছে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। যার প্রভাবে হঠাত করেই কিছুটা তাপমাত্রার পারদ নামে।। তবে ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবিনা নেই। আংশিক আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কোনও নেই বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
শুধু তাই নয়, ধীরে ধীরে পরিস্থিতির বদল ঘটবে। ঠাণ্ডা পরিস্থিতি কেটে গিয়ে গরম বাড়তে থাকব বলেও পূর্বাভাস। এমনকী সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস। এক নজরে দেখে নিন কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ লগ্নে। আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) বলছেন, মার্চের শুরু থেকেই আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে। এক ধাক্কায় ২ থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস।
আজ বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়লে আকাশ পরিস্কার থাকবে। শুষ্ক থাকবে আবহাওয়া। ফলে একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে বলেও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
West Bengal Weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা
কলকাতা এবং শহরতলিতে পরিস্থিতি যে বদল হচ্ছে তা বেলা বাড়লেই টের পাওয়া যাচ্ছে। রীতিমত গরম রোদ গায়ে লাগলেই অস্বস্তি লাগছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি বদল ঘটবে। হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) । বৃহস্পতিবার থেকে কলকাতা এবং শহরতলিতে গরম বাড়বে। সপ্তাহ শেষে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা কিংবা আশেপাশের এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটামুটি আকাশ পরিস্কার থাকবে বলেই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
West Bengal Weather Update: উত্তরবঙ্গে আবহাওয়া এক নজরে
উত্তরবঙ্গে এখনও পরিস্থিতি অনেকটাই আলাদা। সকালের দিকে বেশ ঠান্ডার রেশ রয়েছে জেলাগুলিতে। মাঝে রোদ উঠলে কিছুটা গরম লাগলেও ফের বদলে যাচ্ছে আবহাওয়া। সন্ধ্য্যার পর থেকেই ফের ঠান্ডার আমেজ। আজ বুধবার হালকা বৃষ্টি উত্তরের পার্বত্য অঞ্চলে হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হগতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দার্জিলিংঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) ।












Click it and Unblock the Notifications