বাংলায় ভোট পরবর্তী হিংসা! বীরভূমে তৃণমূল নেতা, হাওড়ায় বিজেপি কর্মী খুনের অভিযোগ

রাজ্যে নির্বাচন পর্ব শেষ হতেই আবারও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। একদিকে যেমন তৃণমূল কর্মীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে, অন্যদিকে বিজয় উৎসব সেরে ফেরার পথে প্রাণ হারিয়েছেন এক বিজেপি কর্মী। এমন একাধিক ঘটনা রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার বীরভূমের নানুরের সন্তোষপুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও এক তৃণমূল কর্মীকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানুর এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের বড় বাহিনীও মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাজি এই ঘটনায় বিজেপিকে দায়ী করে বলেন, 'বিজেপির লোকেরা চারিদিকে তাণ্ডব চালাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে ওই বুথ সভাপতির গলা কেটে দিয়েছে। আরও একজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁর অবস্থাও শোচনীয়। তৃণমূল কর্মীদের ঘরবাড়ি, পার্টি অফিসেও ভাঙচুর চলছে।’

এছাড়া, শান্তিনিকেতনে তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খানকেও বিজেপির হাতে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ভোটের ফল ঘোষণার পর বিজয় উৎসব সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে; তারা তৃণমূল মদতপুষ্ট বলে দাবি। সোমবার রাতে উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামে যাদব বর নামের ওই কর্মীর উপর হামলা হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের পরিবারের পক্ষ থেকে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। উদয়নারায়ণপুরের বিজেপি নেতা প্রভাকর পণ্ডিত বলেন, 'যাদব বর আমাদের দলের সক্রিয় কর্মী। সোমবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে আনন্দ করে বাড়ি ফেরার পথে যাদবকে একা পেয়ে ব্যাপক মারধর করা হয়। পরে হাসপাতালে ওর মৃত্যু হয়।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+