West Bengal News: বাংলার এই পাম্পগুলিতে আর মিলবে না পেট্রোল! যদি না... বড় নির্দেশিকা জারি করল পুলিশ
West Bengal News: দূর্ঘটনা রোধে এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। এবার থেকে কোতুলপুর থানা এলাকার পাম্প গুলিতে (Petrol Pump) হেলমেট ছাড়া কোন বাইক আরোহীকে পেট্রোল বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে হেলমেট না পড়ে আসলে আর কোনও বাইক আরোহী আর তেল পাবেন না। এহেন নির্দেশিকা যাতে কড়া ভাবে মানা হয় ইতিমধ্যে পেট্রোল পাম্প মালিকদের জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, অতি সম্প্রতি কোতুলপুর থানার (West Bengal Police) পক্ষ থেকে থানা এলাকার পেট্রোল পাম্প গুলির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে পাম্প কর্তৃপক্ষের কাছে পুলিশের তরফে বিনা হেলমেটের বাইক চালকদের পেট্রোল বিক্রি না করার অনুরোধ জানানো হয়। অবশেষে বুধবার থেকেই এই ব্যবস্থা কার্যকর করা হলো (West Bengal News) ।

এর ফলে বাইক দূর্ঘটনার ঘটনা অনেকখানি রোধ করা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন। এহেন নির্দেশিকা একদিকে যেমন একদল বাইক আরোহী সমস্যায় পড়ছেন অন্যদিকে বেশির ভাগ মানুষই এহেন পুলিশের নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন।
কোতুলপুরের একটি পাম্পে পেট্রোল নিতে আসা রাজু কৈবর্ত, প্রবীর চক্রবর্ত্তীরা বলেন, তাড়াহুড়োর মধ্যে 'হেলমেট নিতে ভুলে গিয়েছি'। অনেক অনুরোধেও এদিন পেট্রোল পাম্প কর্মীরা তেল দেননি বলে তারা জানান।
পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুলিশের তরফে বিনা হেলমেটের বাইক আরোহীদের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশই তারা পালন করছেন বলে জানান। বলে রাখা প্রয়োজন, দুর্ঘটনা ঠেকাতে একটা সময় 'নো হেলমেট নো পেট্রোল' কর্মসূচি গোট বাংলা জুড়েই ঘটা করে শুরু করা হয়।
পুলিশ প্রশাসনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। কড়া নজরদারিও ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এহেন নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই পেট্রোল পাম্পগুলি তেল দিতে শুরু করে। এই অবস্থায় নতুন করে কোতুলপুর থানা এলাকার পাম্প গুলিতে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা যাতে কড়া ভাবে মানা হয় সেই দাবি জানাচ্ছেন অনেকেই।












Click it and Unblock the Notifications