West Bengal Monsoon: বিশ্বকর্মা পুজোর আগে কেমন থাকতে চলেছে আবহাওয়া? আগামী ৫ দিনের বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Monsoon: মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে। যে কারণে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি থেকে মুক্ত। অন্যদিকে এদিন সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে আগামী তিন দিন ওড়িশা ও ছত্তিশগড়ের ওপরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪৪ মিমি বৃষ্টি হয়েছে।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৩সেপ্টেম্বর ২৮ ৩৪ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৪সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
১৫সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
১৬সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
১৭সেপ্টেম্বর ২৭ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৩ সেপ্টেম্বর বুধবার থেকে ১৭ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৩ সেপ্টেম্বর বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে রবিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+