West Bengal Monsoon: সপ্তাহের শুরুতে রাজ্য জুড়ে আবহাওয়ায় পরিবর্তন! আগামী ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে বাদ দিয়ে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন এই আবহাওয়াই চলতে থাকবে। তবে নতুন সপ্তাহের শুরুতে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একনজরে আগামী ৫ দিনের আবহাওয়া।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৯ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৩জুলাই | ২৭ | ৩০ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৪জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ৫জুলাই | ২৮ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৬জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ৭জুলাই | ২৮ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩ অগাস্ট বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৪ অগাস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।
- ৫ অগাস্ট শনিবার আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৬ অগাস্ট রবিবার আপাতত জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ৭ অগাস্ট সোমবার আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩, ৪, ৫ অগাস্ট বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৬ অগাস্ট রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিনের জন্য কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ৭ অগাস্ট সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications