West Bengal Lok Sabha Elections 2024 Schedule: বাংলায় ক'দফায়, কবে ভোট? কী জানাল নির্বাচন কমিশন
West Bengal Lok Sabha Elections 2024 Date: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন ২০২৪-এর দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে করা সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার এই ঘোষণা করেন। এবারও পশ্চিমবঙ্গে রেকর্ড দফায় নির্বাচন হতে চলেছে।
পশ্চিমবঙ্গে এবার ভোট হতে চলেছে সাত দফায়। ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। তবে বাংলার সঙ্গে বিহার ও উত্তর প্রদেশেও সাত দফায় নির্বাচন হচ্ছে।

- ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট।
- দ্বিতীয় দফার নির্বাচন ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট।
- তৃতীয় দফার নির্বাচন সাত মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট।
- চতুর্থ দফার নির্বাচন তেরো মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসনসোল, বোলপুর, বীরভূমে ভোট।
- পঞ্চম দফার নির্বাচন ২০ মে হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর, বনগাঁ ভোট।
- ষষ্ঠ দফার নির্বাচন ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটালে ভোট
- সপ্তম দফার নির্বাচন ১ জুন কলকাতা উত্তর কলকাতা , দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ডহারবার, জয়নগর, মথুরাপুর, দমদম, বারাসত, বসিরহাটে ভোট।
এবারের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতি মধ্যে আধা সামরিক বাহিনী টহল দিতে শুরু করেছে। নির্বাচন কমিশন নশোর বেশি কোম্পানি আধাসামরিক বাহিনীর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। ২০১৯-এর নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল ২২ টি ও বিজেপি ১৮টি আসন দখল করেছিল। কংগ্রেস পেয়েছিল দুটি আসন।
প্রসঙ্গত ২০১৯-এ পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফায়।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় নির্বাচন হয়েছিল ১১ এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ারে।
১৮ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছিল জলপাইগুড়ি, রায়গঞ্জ ও দার্জিলিং-এ।
২৩ এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন হয়েছিল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে।
২৯ এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন হয়েছিল বহরমপুর, কৃষ্ণনগর, রনাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভম আসনে।
ছয় মে পঞ্চম দফায় নির্বাচন হয়েছিল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরমপুর, হুগলি ও আরামবাগে।
১২ মে ষষ্ঠ দফায় নির্বাচন হয়েছিল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর আসনে।
১৯ মে সপ্তাম দফার নির্বাচন হয়েছিল দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ আসনে।












Click it and Unblock the Notifications