Lok Sabha Election Results: শেষ হাসি হাসবে কে? স্পষ্ট হবে আজই! নিরাপত্তায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

West Bengal Lok Sabha Election Results: দীর্ঘ প্রতীক্ষার অবসান! রাজ্যের ৪২ আসনের ভোট গণনা আজ মঙ্গলবার। রাজ্য জুড়ে মোট ৫৫ টি গণনা কেন্দ্রে প্রদত্ত ভোটের গণনা করা হবে। এই ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। গণনা কেন্দ্রের একদম প্রথম ভাগে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এই এলাকায় নির্দিষ্ট কারণ ব্যতিরেকে কোনও রাজ্য পুলিশের আধিকারিক কিংবা কর্মী ঢুকতে পারবেন না। পরের দুই ধাপেই থাকবে সশস্ত্র পুলিশ।‌ বাইরে থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কাউকেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

West Bengal Lok Sabha Election Results

‌এই বিষয়ে কমিশন যথেষ্টই কড়া। সব মিলিয়ে রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রের (West Bengal Lok Sabha Election Results) সুরক্ষায় থাকছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারের নির্বাচনে প্রথম থেকেই রাজ্যের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিলো নির্বাচন কমিশন। সাত দফার নির্বাচনের প্রতি দফাতেই রেকর্ড সংখ্যক কেন্দ্রিয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে।

এমনকি সপ্তম দফায় সব মিলিয়ে ১০২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে ভোট হয় বাংলায়। ‌ফলে গত প্রায় ২৫/৩০ বছরের মধ্যে এই প্রথম এমন ভোট দেখলো রাজ্যবাসী যখন ভোটের দিন একটাও প্রাণহানির ঘটনা ঘটে নি। যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদিও এর পিছনে গত দু'বছরের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন তিনি।

তবে গণনার দিনটাও যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য দফায় দফায় বৈঠক সেরেছে নির্বাচন কমিশন। যেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন কর্মীরা। আসছেন ভোট কর্মীরাও। তবে কয়েকটি জায়গায় ভোট পরবর্তী হিংসা ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে।

সূত্রে খবর, প্রাথমিকভাবে ৪ তারিখ ভোটের ফল ঘোষণার পর ৬ তারিখ পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।‌ তবে রাজ্যের অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে ও কেন্দ্রে পরবর্তী সরকার গঠন হ‌ওয়া পর্যন্ত সময় ধরে নিয়ে এই বাহিনী আগামী ১৯ জুন পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রিয়বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+