৬০ কিমি বেগে আছড়ে পড়বে কালবৈশাখী! মাইকে দেওয়া হচ্ছে সতর্কবার্তা, ইডেনে আইপিএলের প্র্যাকটিস ভেস্তে যাওয়ার শঙ্কা

West Bengal Kalbaisakhi Alert: তীব্র দাবদাহের পর আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই বঙ্গে হাওয়া বদল! হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন থেকে রবিবার পর্যন্ত বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। মরশুমের প্রথম কালবৈশাখীর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে আশঙ্কা।

এই অবস্থায় সাধারণ মানুষ সহ কৃষিজীবিদের সতর্ক করতে পথে নামলো বাঁকুড়া জেলা প্রশাসন। এদিন সকাল থেকে কৃষি দফতরের পক্ষ থেকে জেলার জঙ্গলমহল সহ খাতড়া মহকুমা এলাকা জুড়ে মাইক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক (West Bengal Kalbaisakhi Alert) করার কাজ করা হচ্ছে।

Kalbaisakhi Alert

বিশেষ করে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময়কালে ফাঁকা মাঠ, বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি কেউ যাতে না থাকেন সেই বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি জমির ফসল যথাসম্ভব গুদামজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে।

অন্যদিকে শুধু দক্ষিণবঙ্গের জেলাতেই নয়, কলকাতা এবং শহরতলিতেও আজ বৃসস্পতিবার ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। যা রীতিমত উদ্বেগের। আগামী

শনিবার অর্থাৎ ২২ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে। আর তা হবে কলকাতায়।

সেদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি'র ম্যাচ আছে। ইতিমধ্যে বিরাটের নেতৃত্বে দল কলকাতায় চলেও এসেছে। চলছে কেকেআর এবং আরসিবির প্র্যাকটিসও। এই সময় ঝড় বৃষ্টি হলে এর প্রভাব প্র্যাকটিস তো বটেই, ম্যাচেও পড়ার আশঙ্কা। অনেক টাকার টিকিট কেটে মাঠে খেলা দেখতে যাবেন দর্শকরা। ঝড়-বৃষ্টির পূর্বাভাসের ফলে উদ্যোগে ম্যাচ আয়োজকরা। যদিও সবরকম প্রস্তুতি সিএবি'র তরফে নিয়ে রাখা হচ্ছে বলেই জানা যাচ্ছে।

Take a Poll

West Bengal Kalbaisakhi Alert: দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি?

হাওড়া অফিস জানাচ্ছে আজ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে সবজেলাতেই বৃষ্টি হবে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+