নিখোঁজ হওয়া শিশু পুনরুদ্ধারে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলা
নিখোঁজ হওয়া শিশু পুনরুদ্ধারে দেশের মধ্যে শীর্ষ স্থানে বাংলা
মানব-পাচার ও শিশু পাচার রোধ সহ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার মতো ঘটনায় অন্য রাজ্যের তুলনায় প্রভূত উন্নতি করেছে বাংলা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত এক তথ্য অনুসারে, বাংলায় অপরাধের সংখ্যা হ্রাস পাচ্ছে ক্রমশ। অর্থাৎ দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসাবে কলকাতাকেই চিহ্নিত করা যেতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে মহিলাদের উপর হওয়া অপরাধ ও নির্যাতনের ঘটনায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সদ্য প্রকাশিত ২০১৭ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওই তথ্যে দেখা যাচ্ছে, ওই সময় সারা দেশ জুড়ে মহিলাদের বিরুদ্ধে ঘটা মোট ৩,৫৯,৮৪৯ টি নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছিল। যার মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ২০১৭ সালে যোগীরাজ্যে মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা প্রায় ৫৬,০১১ টি। যা দেশের মোট অপরাধের প্রায় ১০.১শতাংশ। তার ঠিক পরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এই ধরণের ঘটনার সংখ্যা প্রায় ৩১,৯৭৯ টি।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওই পরিসংখ্যান অনুযায়ী শিশুদের সনাক্ত ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য লাভ করেছে বাংলা। ২০১৭ সালে সারা দেশে নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে মোট ২০,৭১৩ জনকে সনাক্ত করে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিলো। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ৩০৫৫ জনকে উদ্ধার করা হয়, যা সারা দেশের প্রায় ১৪.৭ শতাংশ।
তবে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে অন্য রাজ্যদের তুলনায় অনেকটাই এগিয়ে কলকাতা। পাশাপাশি রাজধানী দিল্লিতে যেখানে ১১৭০টি ধর্ষণ ও ৪৭২টি পিছু নেওয়ার মতো ঘটনা ঘটেছে সেখানে পশ্চিমবঙ্গে তার সংখ্যা যথাক্রমে ১৫ এবং ৫৩।
প্রতি একলক্ষ জনসংখ্যা পিছু হওয়া অপরাধের পর্যালোচনা করে দেখা গেছে, কলকাতা দেশের ১৯টি বড় শহর ও প্রায় সমস্ত মেট্রো শহরের মধ্যে সবথেকে নিরাপদতম স্থানে রয়েছে। এই পরিসংখ্যানের নিরিখে তামিলনাড়ুর কোয়েম্বাটুর গত বছর শীর্ষস্থানে থাকা পশ্চিমবঙ্গকে পিছনে ফেলেছিল। গত বছর ২৯টি রাজ্যের মধ্যে নিজেদেরকে ১৯ তম স্থান থেকে ১১ তম স্থানে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলো বাংলা। ওই তথ্য অনুসারে, মূলত মানব পাচার রোধ ও পুনরুদ্ধারের মাধ্যমে নিজের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছিল তিলোত্তমা। বাংলার এই সাফল্যে স্বভাবতই খুশি রাজ্যবাসী।












Click it and Unblock the Notifications