বুধবার দ্বিতীয় দফায় ১৪২ আসনে হাইভোল্টেজ ভোটগ্রহণ, প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ বুধবার অনুষ্ঠিত হবে। রাজ্যের ৭টি জেলার মোট ১৪২টি আসনে প্রায় ৩.২২ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই পর্বে মোট ভোটার ৩,২১,৭৩,৮৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১,৬৪,৩৫,৬২৭ জন, মহিলা ১,৫৭,৩৭,৪১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। সুপ্রিম কোর্টের নির্দেশমতো, বাদ পড়া ভোটারদের আবেদন খতিয়ে দেখে আজ ট্রাইব্যুনাল একটি সংশোধিত তালিকা প্রকাশ করেছে।

এই দফায় মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। ভৌগোলিক আয়তনের দিক থেকে কল্যাণী হল বৃহত্তম বিধানসভা কেন্দ্র আর জোড়াসাঁকো সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্র।

ভোটার সংখ্যার নিরিখে হুগলি জেলার চুঁচুড়া কেন্দ্রে সর্বোচ্চ ২,৭৫,৭১৫ জন এবং উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সর্বনিম্ন ১,১৭,১৯৫ জন ভোটার রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই দফায় ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, এই পর্বে ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক, ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন ব্যয় পর্যবেক্ষক নজরদারি চালাবেন।

মোট ৪১,০০১টি ভোটগ্রহণ কেন্দ্র সুসজ্জিত করা হয়েছে, যার মধ্যে ৩৯,৩০১টি মূল এবং ১,৭০০টি সহায়ক কেন্দ্র। এই কেন্দ্রগুলির মধ্যে ১৪,২১৮টি শহরাঞ্চলে এবং ২৫,০৮৩টি গ্রামাঞ্চলে অবস্থিত।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ৮,৮৪৫টি কেন্দ্র পরিচালনা করবেন মহিলা কর্মীরা, ২৯৮টি মডেল কেন্দ্র এবং ১৩টি কেন্দ্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে। এই পর্বের নির্বাচনী প্রচার সোমবার সমাপ্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+