বাংলায় ভোটগণনা কেন্দ্র কমে হল ৭৭, প্রয়োজনে আরও কমতে পারে, জানাল কমিশন

পশ্চিমবঙ্গে ভোট গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ১০৮ থেকে ৭৭টিতে নামিয়ে এনেছে নির্বাচন কমিশন। দু'সপ্তাহ আগেই তা প্রথমে ৮৭ করা হয়েছিল। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোট এই ৭৭টি কেন্দ্রেই গণনা হবে বলে সিইও দপ্তর জানিয়েছে।

ভোটগণনার মাত্র তিন দিন আগে এই হঠাৎ পুনর্বিন্যাস নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল প্রশ্ন তুলেছে। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, "প্রয়োজনে ৭৭ থেকেও কমতে পারে গণনাকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরায় নজরদারি চলবে।" তিনি নিজেও কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যাবেন। কমিশন ইতিমধ্যে জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের জন্য ৫টি গণনাকেন্দ্র থাকবে। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের জন্য ৮টি কেন্দ্র এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট ৬টি কেন্দ্রে গোনা হবে।

অন্যান্য জেলার গণনাকেন্দ্রের হিসাব হল-

আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৫, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিংয়ে ৩, জলপাইগুড়িতে ২, হুগলিতে ৫, হাওড়ায় ৪, ঝাড়গ্রামে ১, কালিম্পংয়ে ১, কলকাতা উত্তরে ১ ও কলকাতা দক্ষিণে ৪, মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পূর্ব বর্ধমানে ৪, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬টি গণনা কেন্দ্র রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+