ডুমুরজলার বিজেপির মেগা যোগদান সভা! কলকাতায় অমিত শাহের প্রতিনিধি স্মৃতি ইরানি

ডুমুরজলার বিজেপির মেগা যোগদান সভা! কলকাতায় অমিত শাহের প্রতিনিধি স্মৃতি ইরানি

হাওড়ার ডুমুরজলায় (dumurjala) বিজেপির (bjp) মেগা যোগদান মেলা। সেই সভায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে হাজিরা দিতে কলকাতায় স্মৃতি ইরানি (smriti irani) । অমিত শাহ (amit shah) না আসতে পারায়, স্মৃতি ইরানিকে পাঠানো হয়েছে। বিমানবন্দর থেকে স্মৃতি ইরানি সোজা ডুমুরজলার পথে রওনা দেন।

অমিত শাহ না আসায় কলকাতায় স্মৃতি ইরানি

অমিত শাহ না আসায় কলকাতায় স্মৃতি ইরানি

শুক্রবার রাতে কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু ওইদিন বিকেলে দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের জেরে কলকাতা সফর বাতিল করেন তিনি। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ওজনদার কাউকে পাঠানোর কথা বলা হয়েছিল। কখনও রাজনাথ সিং-এর নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত বিজেপির তরফে জানানো হয় স্মৃতি ইরানি যাবেন ডুমুরজলার সভায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা

রাজীব বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা

ডুমুরজলার সভায় অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়দেরষ কিন্তু অমিত শাহের সভা বাতিল হওয়ায়, শুক্রবার রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ। কলকাতায় চাটার্ড বিমান পাঠানোর কথা জানান তিনি। সেই মতো শনিবার বিকেলে চাটার্ড বিমানে দিল্লি যান রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তী, পার্থসারথী চট্টোপাধ্যায়। দিল্লিতে গিয়ে তাঁরা অমিত শাহের বাসভবনে যান। সেখানে বৈঠকের পরে অমিত শাহ তাঁদের উত্তরীয় পরিয়ে দেন এবং বিজেপির সদস্যপদ তুলে দেন। এরপর শনিবার গভীর রাতেই তাঁরা কলকাতায় ফিরে আসেন। যেহেতু যোগদান পর্ব আগেই সম্পন্ন হয়েছে, তাই এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শুভেন্দু অধিকারীর পরে বিজেপিতে যদি কাউকে গুরুত্ব দেওয়া হয়, তিনি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেটা বোঝাতেও রাজীব বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে প্রধানবক্ত হিসেবে রাখা হয়েছে।

থাকবেন আরও অনেকেই

থাকবেন আরও অনেকেই

বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার ডুমুরজলার সভায় চমক অপেক্ষা করছে। রবিবার অনেক অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন দল থেকে নেতানেত্রীরাও বিজেপিতে যোগ দেবেন বলেই ইঙ্গিত করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং কৈলাশ বিজয়বর্গীয়ও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজীব। থাকবেন লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীও।

ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ

ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ

রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, বিস্ফোরণের কারণে সফরসূচি বাতিল হলেও, এদিন ডুমুরজলার সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ। সভার বশুরু থেকে শেষ অমিত শাহ উপস্থিত থাকবেন ভার্চুয়ালি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+