ডুমুরজলার সভায় আরও বড় চমক, কোন ইঙ্গিত করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়

তিনি আনন্দিত, সম্মানিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) প্রতি কৃতজ্ঞ তিনি। দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পরে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। অমিত শাহের সঙ্গে সদর্

তিনি আনন্দিত, সম্মানিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) প্রতি কৃতজ্ঞ তিনি। দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পরে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। অমিত শাহের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, রাজ্য কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে উন্নয়নে বাধা গিয়েছে।

বাংলাই পাখির চোখ

বাংলাই পাখির চোখ

বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অমিত শাহের পাখির চোখ বাংলা। তাঁর (রাজীব) দাবির প্রেক্ষিতে আগামী দিতে বাংলার জন্য স্পেশাল প্যাকেজের দাবি তিনি করেছেন অমিত শাহের কাছে। যুবকদের কর্মসংস্থানের দাবি করেছেন অমিত শাহের কাছে। অমিত শাহ জানিয়েছেন, বাংলার প্রতি নজর থাকছে তাদের। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের সমর্থন না পেলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে কী করে কাজ করা যায়, তা নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অমিত শাহের কাছে বাংলার আইনশৃঙ্খলার উন্নয়নের দাবির পাশাপাশি বাংলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের দাবিও তিনি করেছেন।

শনিবার রাতে দলবদল অনুষ্ঠানে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীও উপস্থিত ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার ডুমুরজলার সভায় পুরোটাই ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ। এছাড়াও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং কৈলাশ বিজয়বর্গীয় সেখানে উপস্থিত থাকবেন।

অনেকেই যোগ দেবেন ডুমুরজলার সভায়

অনেকেই যোগ দেবেন ডুমুরজলার সভায়

রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার আরও অনেকে জুমুরজলার সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন। প্রাক্তন বনমন্ত্রী জানিয়েছেন, শনিবার থেকেই তিনি, বালির বিধায়ক বৈশালী ডায়মিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, রানাঘাটের প্রাক্তন পুর প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন।

নতুন করে যোগদান নয়

নতুন করে যোগদান নয়

রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার যাঁরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা আর ডুমুরজলার সভায় নতুন করে আর বিজেপিতে যোগদান করবেন না। কেননা তাঁরা অমিত শাহের হাত থেকে সদস্যপদ গ্রহণ করেছেন। তাঁদের হাতে পতাকা ও উত্তরীয় দেওয়া হয়েছে। তবে তিনি বলেছেন, রবিবার ডুমুরজলায় প্রচুর অভিনেতা, অভিনেত্রী, গুরুত্বপূর্ণ নেতা বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

রাজীবের যোগে খুশি মুকুল

রাজীবের যোগে খুশি মুকুল

মুকুল রায় জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় খুব ভাল কর্মী। ওঁর দ্বারা বিজেপি উপকৃত হবে ভবিষ্যতে। বিজেপির লাভ হবে। তিনি তৃণমূলের প্রতি কটাক্ষ করে বলেছেনি, যখন নির্বাচন আসবে, সেই সময় তৃণমূলে বাতি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+